শোক সংবাদ

শোক সংবাদ

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন গভীর ভাবে শোক প্রকাশ করছে যে, সোনালী অতীত ক্লাব, ঢাকা, বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠান, সাবেক কিংবদন্তি ফুটবল খেলোয়াড় এবং বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদের শিক্ষার জন্য হুইপ হিসেবে দায়িত্ব পালনকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ আজ ২৮শে মার্চ ২০২৬ ইং সকাল ১১.৩০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটি, কর্মকর্তা, কোচ এবং খেলোয়াড়বৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। আমরা তায়কোয়ানডো ফেডারেশন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যেন তিনি তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমিন।