মার্শাল আর্ট প্রশিক্ষণ: আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গঠনের এক নতুন দিগন্ত

মার্শাল আর্ট প্রশিক্ষণ: আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গঠনের এক নতুন দিগন্ত

বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই নয়, বরং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন বিভিন্ন স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানে শুরু হয়েছে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম—যা ইতোমধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

সম্প্রতি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বিআইএসসি)-এ আনুষ্ঠানিক অনুমতির মাধ্যমে এই প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ আশাব্যঞ্জকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম থেকে দেখা যায় শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আত্মরক্ষার কৌশল আয়ত্ত করছে এবং তাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।