বর্তমান কমিটির আহ্বান: তায়কোয়ানডো’র উন্নয়নে সরাসরি ফেডারেশনের সঙ্গে যুক্ত হোন

বর্তমান কমিটির আহ্বান: তায়কোয়ানডো’র উন্নয়নে সরাসরি ফেডারেশনের সঙ্গে যুক্ত হোন

বর্তমান সময়ে স্কুল পর্যায়ে মার্শাল আর্টস বাধ্যতামূলক করার উদ্যোগ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর মাধ্যমে আমাদের দেশে তায়কোয়ানডো শেখার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

এই ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে এবং তায়কোয়ানডোর প্রসার ঘটাতে—বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলায় বসবাসরত সকল তায়কোয়ানডো খেলোয়াড়, শিক্ষার্থী এবং শিখতে ইচ্ছুক সকলকে নিজ নিজ এলাকার স্থানীয় তায়কোয়ানডো ক্লাব বা কোচদের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।

এছাড়া, যেকোনো প্রয়োজনে সরাসরি বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন-এর সম্মানিত সাধারণ সম্পাদক স্যারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। দেশের আনাচে-কানাচে তায়কোয়ানডো ছড়িয়ে দিতে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

সরাসরি যোগাযোগ: ০১৭১১৩৫৫৭২০

আসুন, তৃণমূল পর্যায় থেকে আমাদের নতুন প্রজন্মকে আত্মরক্ষা ও ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করি এবং দেশের তায়কোয়ানডো খেলাকে আরও উচ্চশিখরে নিয়ে যাই।