মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের অভিনন্দন
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন গভীর আনন্দ ও গৌরবের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম, গণমানুষের প্রতি অঙ্গীকার ও উন্নয়নমুখী কর্মপরিকল্পনা বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
বাংলাদেশ তায়কোয়ানডো পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, তাঁর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে তায়কোয়ানডো খেলা আন্তর্জাতিক মানে আরও উন্নীত হবে। নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলা, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য অর্জনে সরকারের সহায়ক ভূমিকা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক লেঃ কর্নেল মোঃ এরশাদুল হক স্বাক্ষরিত এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়েছে।
