যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক’কে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের অভিনন্দন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক’কে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের অভিনন্দন

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জনাব মোঃ আমিনুল হককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

বাংলাদেশে তায়কোয়ানডো খেলাধুলার ধারাবাহিক সাফল্য, আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জন, দক্ষ খেলোয়াড় তৈরি, প্রশিক্ষক উন্নয়ন এবং দেশব্যাপী তৃণমূল পর্যায়ে তায়কোয়ানডোর ব্যাপক প্রসারের ক্ষেত্রে সরকারের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে ফেডারেশন আশাবাদ ব্যক্ত করেছে যে, মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।

বাংলাদেশ তায়কোয়ানডো পরিবার বিশ্বাস করে যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সুদূরপ্রসারী পরিকল্পনা ও কার্যকর দিকনির্দেশনায় তায়কোয়ানডোসহ সকল খেলাধুলা নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহ-সভাপতি হাসানুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক লেঃ কর্নেল মোহাম্মদ এরশাদুল হক স্বাক্ষরিত এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্বপালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়েছে।