৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিত-২০২৬

৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিত-২০২৬

তায়কোয়ানডো অ্যাথলেট ও ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ ঘোষণা! আগামী ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৬’। দেশের সেরা তায়কোয়ানডো প্রতিভাদের শক্তি, কৌশল ও দক্ষতার লড়াই দেখতে প্রস্তুত থাকুন।

ইভেন্ট সময়সূচি ও ভেন্যু:

✤ তারিখ: ২৮ ও ২৯ আগস্ট, ২০২৬ (শুক্রবার ও শনিবার)

✤ সময়: সকাল ৯:০০ টা থেকে

✤ ভেন্যু: জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়াম, ৬৩/২ পুরানা পল্টন, ঢাকা – ১০০০, বাংলাদেশ।

ইভেন্টের মূল আকর্ষণ:

✤ পুরুষ ও নারী বিভাগের বিভিন্ন ওজন শ্রেণীতে ফাইটিং (Kyorugi)

✤ একক ও দলগত পুমেসে (Poomsae) প্রতিযোগিতা

✤ বিজয়ীদের জন্য আকর্ষণীয় ট্রফি, মেডেল ও সনদপত্র

সবাইকে আমন্ত্রণ! খেলা দেখতে আসুন এবং আপনার প্রিয় খেলোয়াড় ও দলকে উৎসাহিত করুন।